Sunday, 21 July 2019

Manna Dey: Shaon Raate Jodi

গান: শাওন রাতে যদি
চলচ্চিত্র: দেবদাস (১৯৭৯)
গায়ক: মান্না দে
সঙ্গীত: জগন্ময় মিত্র এবং কালিপদ
গীতিকার: কাজী নজরুল ইসলাম
নির্দেশক: দিলীপ রায়

গল্প লিখেছেন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে (x2)
শাওন রাতে যদি

ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি

ঝুরিবে পূবালি বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে

বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাখে
যমুনা নদীপারে শুনিবে কে যেন ডাকে (x2)
বিজলী দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে

শাওন রাতে যদি…

1 comment: