Sunday, 19 August 2018

Millenium - Fossils

Fossils - Millenium

Bangla Band: Fossils
Song Name: Millenium

কতকি আমায় নিয়ে ভাবতে তা সব শেষ 
ভাবতে ভাবতে গোটা শতাব্দী-টাই শেষ 
অঙ্ক মেলেনি বলে পরে আছে অবশেষ
অন্তরে...
অন্তর খাঁচাতেই ডানা ঝাপটায় পাখিটা
সেই অন্তরে সোজা মেহেসুস করি ঝাঁকিটা
আর ঝাঁকুনির চোটে মূল্যবোধের পাখিটা
ধরা পরে, ধরা পরে
ধরা পরে ঢুকি আমি সংশোধনাগারে
আত্মা কে শুধরোতে উঠে পরে লাগাই রে 
অঙ্ক পরীক্ষায়  আগে রাত জাগা লাস্ট মোমেন্টে উদ্দম

শুধু একজন বলে কিছু হবেনাতো এভাবে
ঢুকে গেছে সব বিষ তোর চরিত্রের  স্বভাবে
মরে যেতে হবে তোকে বেঁচে থাকবার অভাবে
বাঁচাবে না মাতা মরিয়ম
বাঁচাবে না মিলেনিয়াম

দুশ্চিন্তারা জট  বাধুক
তবু কাটছে আর একটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আর একটা উৎসব... (X2)

কম্পিউটার আর ডীস্কো ঠেক-এর খিচুড়ি
এ মগজে ঠাঁই হবে এইসব খিচুড়ি
শুধু কিছু সুখ আর স্বপ্ন কে চুরি করে
নিলো ফেলে আশা দিন 
কেন পরাধীন আজও আমি সময়ের হাতে-তে
কে যে দিব্বি দিয়েছে সব সহ্য করে নিতে
কেন সাহস কুলোচ্ছে না স্রেফ বলে দিতে
দাদা প্রসঙ্গ গুলো বাদ দিন...

♪♪**♪♪**♪♪**♪♪**♪♪
♪♪**♪♪**♪♪**♪♪**♪♪


ধ্বংস হলিনা বেঁচে গেলি এ যাত্রা
হিসেবে ভুল করেছিলেন নষ্টারডামস
অথবা ভয় পেয়েছেন
বিধাতা ভয় পেয়েছেন
কারণ মানুষের হাতে নিউক্লিয়ার ওয়েপন
মিলেনিয়াম, এসেছে বিচার  হলো না
কারণ পিছিয়ে গিয়েছে জাজমেন্ট ডে 
শুভ সেদিকে, তোরা জোর হ ময়দানে
আমারও কিছু কথা বলার আছে
আমারও কিছু কথা বলার আছে
আমারও কিছু কথা বলার আছে...


দুশ্চিন্তারা জট  বাধুক
তবু কাটছে আর একটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আর একটা উৎসব... (X3)