Sunday, 21 July 2019

Prithibita Naki Choto Hote Hote

Album  - Aabar Bochor Kuri Pore 
Band Name - Moheener GhoraGuli
Singer - Gautam Chattopadhyay & Tapas Das
Lyrics - Tapas Das


পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা...

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা...

ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2)

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা...
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা...

ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে

স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী
আ হা...

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা...

ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2)

Hemanta Mukherjee: Ei Raat Tomar Amar

এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের...
এই রাত শুধু যে গানের
এই খান এ দুটি প্রাণের
কুহু কুজনের...
এই রাত তোমার আমার

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই [x2]
শুধু দুজনের...
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের...

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

Hemanta Mukherjee: Amay Prashna Kore Neel Dhrubatara

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা, এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো (x2)
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমিহারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।

আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে (x2)
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা।

Hemanta Mukherjee: Oliro Kotha Sune Bakul Hashe

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।

আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।

যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।

Anjan Dutta: Ranjana Ami Ar Asbo Na

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবিতে ছিলো না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বচ্ছরে দু'একবার। (x2)

বাংলায় সত্তোর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারিনা চড়তে কোন গাছ।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

বুঝবো কি করে আমি তোমার ঐ মেজ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়। (x2)
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু বিলু কিম্বা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা
যাচ্ছে জমে হোম টাস্ক
লাগছে না ভালো আর মেট্রো-চ্যানেলটা
কান্না পাচ্ছে সারা রাত (x2)
হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে এই ঠ্যাং।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না ..