Sunday, 21 July 2019

Anjan Dutta: Bela Bose

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা।

আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার।
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি।
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

হ্যালো ২৪৪১১৩৯…
হ্যালো ধুর ছাই হ্যালো ২৪৪১১৩৯ …।

Nachiketa Chakraborty: Tumi Ashbe Bole

তুমি আসবে বলেই..
তুমি আসবে বলেই..
আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচুড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই
অন্ধ কানাই বসে আছে গান গায়নি (x2)
তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই..

তুমি আসবে বলেই
জাকির হুসেন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই
মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলেই
সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে
তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসব তোকে
তুমি আসবে বলেই..
আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলেই
দেশটা এখনও গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই..

তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই
জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা
তুমি আসবে বলেই
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই
ঈশান কোনেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই..
বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই
আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই..
তুমি আসবে.. বলেই..

Manna Dey: Deep Chilo Sikha Chilo

দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না।

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

ঝর্ণা কে মনে হয় নদী
ঝর্ণা কে মনে হয় নদী
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলেনা বলে মন
কথা বললো না
দীপ ছিল শিখা ছিল

**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**

বুক ভরা আশা নিয়ে মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলোনা দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে...
যে মালার ফুল গেছে ঝরে...
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল  তুললো না

দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো
দীপ ছিল শিখা ছিল

Manna Dey: Kotodin Dekhini Tomay

 কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…

Nachiketa Chakraborty: Keno Erokom Kichu Holona

কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে না
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব

উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না (x2)

কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব

বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে (x2)

কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব