Saturday, 20 July 2019

Projapoti Biskut: Tomake Bujhina Priyo

তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব  বাড়ে যোগাযোগ নিভে যায় (x2)

গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায় 

তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে
ঘাসের ছায়ায় (x2)

দু চোখে তার.. পান্না বাহার
দু চোখে তার.. পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়

তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় (x2)

তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়ে

Thursday, 18 July 2019

Cactus: Tumio Bojho Amio Bujhi

সা সা সা সারিডন জেলুসিল
বুকে বড়ো কষ্ট
চেপে রাখা সেক্স এ.

চ চরিত্র নষ্ট
ভালোবাসা উ উ উড়ে গেছে
শোনো মোর ভাইটি
ভালোবাসা বুক খোলা ফিন
ফিন এ না-না নাইটি
তুমিও বোঝো আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বল আমিও বলি
তবে সোজা সুজি না
ডি ডি ডিশ এন্টেনায় পোষ
পশ্চিমি মুরগির ডিম
মা মা মাল্টি-জিম আর
মশ্চরাইজার ক্রিম।
বা বাবা বারে কি আরাম
বাবর নাকি রাম
ভোঁ ভোঁ ভৌ ভৌ ভোটের
টিক টিকিটের কি দাম
তুমিও বোঝো আমিও বুঝি
বুঝেও বুঝি না

তুমিও বোলো আমিও বলি
তবে সোজা সুজি না
সা সা সা সারিডন জেলুসিল
বুকে বোরো কষ্ট
চেপে রাখা সেক্স এ
চ চরিত্র নষ্ট
ভালোবাসা উ উ উড়ে গেছে
শোনো মোর ভাইটি
ভালোবাসা বুক খোলা ফিন
ফিন এ না-না নাইটি
তুমিও বোঝো আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বোলো আমিও বলি
তবে সোজা সুজি না

Cactus: Ichhamati

কতদিন বৃষ্টি পড়েনি
কতদিন এই ধূসরতা
কতদিন ইচ্ছামতী
তোমার ব্যাকুলতা...(২)

বড়ো টিপ্ আর জুঁই ফুলে সেজে
কদ্দিন আসোনি কবিতা
কতদিন ইচ্ছামতী
তোমার ব্যাকুলতা(২)

কতদিন এই অনাব্বতা
কতদিন ইচ্ছামতী
তোমার ব্যাকুলতা(২)

Madly Bengali: Amader Gaan Tania

জানি হারিয়ে যাবে জানি
আমাদের এই গল্প
জানি ফুরিয়ে যাবে জানি
সকলের ছেলেবেলা
তবু আঁকড়ে ধরে রেখো
তুমি তোমার যৌবন
যতই গুড়িয়ে যাক চারপাশের জীবন।

জানি কাল ভুলে যাবে

আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।

সময় থাকে না থেমে

একদিন ভুলে যেতে হয়
তাই হাতটাও আমাদের একদিন
ঠিক-ই খুলে দিতে হয়
তবু ছাড়বোনা আমরা হাত
কিছুতেই মনের ভেতর
যতই বদলে যাক চারপাশের এই শহর।

জানি কাল ভুলে যাবে

আমাদের গল্প এ দুনিয়া
তবু হয়তো থেকে যাবে
আমাদের গান তানিয়া।

জানি হারিয়ে যাবে জানি...


ক্রমশ...

Cactus - Sudhu Tumi Ele na

কথা ছিল একদিন,
চলে যাবো দূর নীল সীমানায়,
এক ছূটে পার হয়ে যাব সীমানা।
কথা ছিল একদিন, তুলে নিয়ে সব মরুভূমি,
ছুঁড়ে ফেলে দেবো সাগরের কিনারায়।

কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে,
আগেই দেবো অমৃতের সন্ধান..
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
সময় খুঁজেছে যে তোমায়।

কথা ছিলো একদিন,
তুমি আমি কলকাতা চষে,
বুনে দেব বীজ কৃষ্ণচূড়ার,
কথা ছিল একদিন সারাদিন প্রজাপতি ধরে,
রঙ ছড়িয়ে দেবো শহরের বুকে।

কথা ছিলো বদলিয়ে,
দেবো কি পার্ক ষ্ট্রিটের নাম,
বদলিয়ে দেব আজকের কবিতা..
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
সময় খুজেছে যে তোমায়।

কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে,
আগেই দেবো অমৃতের সন্ধান..
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
সময় খুজেছে যে তোমায়।