Thursday, 18 July 2019

Cactus - Sei Je Holud Pakhi

সেই যে হলুদ পাখি
বসে জামরুল গাছের ডালে
করতো ডাকাডাকি
আমার শৈশবের সকালে (x2)
একদিন গেল উড়ে
জানি না কোন সুদুরে

ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোনদিন
ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোনদিন

বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর
যুবরাজের ঘোড়া আর রাজকণ্যার নুপুর (x2)
চলে গেল স্রোতে ভেসে
জানি না কোন দূর দেশে

ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোন দিন
ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোন দিন

ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ
দূর সীমানার হাতছানি রোজ রোজ (x2)
হারানো সে সোনালী দিন
সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন

ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোন দিন (x6)

Raghab Chatterjee - Chand Keno Ashe Na Amar Ghore

চাঁদ কেন.. আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ওও ..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে

দিন যায় রাত যায়বয়ে যায় সময়
ম্লান মুখ তার আজো সেই
চোখ চায়মন চায় তবু ভাঙ্গা হৃদয়
সবি আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..

জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটেনা কেন যে  আঁধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে..
চাঁদ তবু আসেনা আমার ঘরে

হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ..
চাঁদ কেন ....

Nachiketa Chakraborty - Tumi Ashbe Bole

তুমি আসবে বলেই আকাশ
মেঘলা বৃষ্টি এখনো
হয়নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচূড়ার ফুলগুলো
ঝরে যায়নি

তুমি আসবে বলে অন্ধ
কানাই বসে আছে গান
গায়নি
তুমি আসবে বলে
চৌরাস্তার পুলিশটা ঘুষ
খায়নি

তুমি আসবে বলে জাকির
হুসেইন ভুল করে ফেলে
তালে
তুমি আসবে বলে
মুখ্যমন্ত্রী চুমু খেল
স্ত্রীর গালে

তুমি আসবে বলে সোনালী
স্বপ্ন ভীড় করে আসে
চোখে
তুমি আসবে বলে আগামী
বলছে দেখতে আসবো তোকে

তুমি আসবে বলে আমার
দ্বিধারা উত্তর খুঁজে
পায়নি
তুমি আসবে বলে দেশটা
এখনো গুজরাট হয়ে
যায়নি

তুমি আসবে বলে
সন্ত্রাসবাদ গুটিয়ে
নিয়েছে থাবা
তুমি আসবে বলে জ্যোতিষ
ছেড়েছে কতনা ভন্ড বাবা

তুমি আসবে বলে পাড়ার
মেয়েরা মুখ করে আছে
ভাড়
তুমি আসবে বলে ঈশান
কোনেতে জমেছে অন্ধকার

তুমি আসবে বলে বখাটে
ছেলেটা শিষ দিতে দিতে
দেয়নি
তুমি আসবে বলে আমার কলম
এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই

Warfaze - Purnota

সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে
এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়।
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়।
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়
শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা।
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

Nachiketa Chakraborty - Nilanjana (Se Pratham Prem Lal Phite Sada Moja)

লাল ফিতে সাদা মোজা সু-স্কুলের ইউনিফর্ম
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে, দেখে

সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনরঞ্জন
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

অংকের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনের আশায়
রাত জেগে নাটকের মহরায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগ্ন এ প্রানপণ
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা